Web Analytics
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আন্দোলনরত শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকার পরীক্ষাগুলো সঠিকভাবে নেওয়ার বিষয়ে শিক্ষার্থীদের চেয়েও বেশি উদ্বিগ্ন। মঙ্গলবার জাতীয় সংসদে তিনি জানান, যেসব পরীক্ষাকেন্দ্রে ভুলত্রুটি হয়েছে সেখানে পুনরায় পরীক্ষা নেওয়ার বিধান রয়েছে। আবহাওয়া ভালো থাকবে এমন পূর্বাভাসের ভিত্তিতেই পরীক্ষা বহাল রাখা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

সংসদে সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বর্ষা মৌসুমে পরীক্ষা নিয়ে সরকার সার্বক্ষণিক মনিটরিং করছে। কোনো কোনো কেন্দ্রে পানি উঠলে তাৎক্ষণিকভাবে কেন্দ্র সরিয়ে দেওয়া হয়েছে এবং স্থানীয় প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কুমিল্লা কেন্দ্রসহ কয়েকটি জায়গায় পানি উঠলেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ, তাদের বঞ্চিত করা হবে না। প্রশাসনিক দুর্বলতা বা বন্যার কারণে কোনো প্রতিষ্ঠান পরীক্ষা নিতে না পারলে জরিপের পর পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে, যেমনটি চট্টগ্রাম বোর্ডে করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।