Web Analytics
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশ অসংক্রামক রোগজনিত হওয়ায় এসব রোগ মোকাবিলায় তামাক নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সোমবার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ঢাকা আহছানিয়া মিশন আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কার্যকর তামাক নিয়ন্ত্রণ ছাড়া অসংক্রামক রোগ প্রতিরোধ সম্ভব নয় এবং তরুণদের নিকোটিন আসক্তি থেকে রক্ষা করতে হবে।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে, কিন্তু স্বাস্থ্য উন্নয়নের অন্যতম প্রধান বাধা তামাক। তিনি জানান, নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে তামাক নিয়ন্ত্রণ আইন আরও সংশোধন ও শক্তিশালী করে ২০২৬ সালে পাস করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোলের আলোকে আরও কার্যকর, সমন্বিত ও সময়োপযোগী পদক্ষেপের ওপরও তিনি গুরুত্ব দেন।

বক্তারা জানান, দেশে ৩ কোটি ৭৮ লাখ মানুষ তামাকজাত পণ্য ব্যবহার করে এবং তামাকজনিত রোগে বছরে প্রায় ২ লাখ মানুষের অকালমৃত্যু হয়। তারা বলেন, তামাকের স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতি প্রায় ৮৭ হাজার কোটি টাকা। সংশোধিত ২০২৬ সালের আইনে ই-সিগারেট অন্তর্ভুক্ত না হওয়ায় উদ্বেগ জানিয়ে তারা ই-সিগারেটসহ নতুন নিকোটিনপণ্যের উৎপাদন, আমদানি, বিপণন ও বিক্রয় নিষিদ্ধ এবং বিধিমালা দ্রুত প্রণয়নের দাবি জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।