Web Analytics
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ঘোষণা করেছেন যে সারা দেশে ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। তিনি জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে কঠোরভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ নিয়ে এক সভায় তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য ১০ শতাংশ শয্যা খালি রাখতে হবে এবং পরীক্ষায় ৮০ শতাংশ ছাড় দেওয়া হবে। চিকিৎসা বিনামূল্যে হলেও খাবার ও ওষুধের খরচ রোগীকেই বহন করতে হবে। মশার লার্ভা ধ্বংসে বিশেষ ওষুধ ব্যবহার করা হবে। এখন পর্যন্ত চারজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তিনি বলেন, ডেঙ্গু একটি জাতীয় সমস্যা, এটি মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে।

আগামী শনিবার থেকে তিন মাসব্যাপী সচেতনতা কার্যক্রম শুরু হবে এবং চিকিৎসকদের ডেঙ্গু প্রোটোকল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। সিটি কর্পোরেশন এলাকায় মশার প্রজনন রোধে প্রতিটি বাড়ি ও প্রতিষ্ঠানে কার্যক্রম নেওয়া হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।