Web Analytics
২০২৬ সালের ২ ফেব্রুয়ারি সোমবার হাইকোর্ট শেরপুর-৩ আসনের বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ ৪০ জন আসামিকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন। জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডের মামলায় এই জামিন দেওয়া হয়। বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন। আসামিপক্ষের পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার শাহাদাত হোসেন জিকো শুনানিতে অংশ নেন।

পুলিশ সূত্রে জানা যায়, জামায়াত নেতা রেজাউল করিমের স্ত্রী মারজিয়া বাদী হয়ে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ২৮ জানুয়ারি শেরপুরের ঝিনাইগাতী মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে চেয়ার নিয়ে বিরোধের জেরে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম, যিনি পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

৩১ জানুয়ারি পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, মামলায় ২৩১ জনকে স্বনামে এবং আরও ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।