Web Analytics
বাংলাদেশের জাতীয় সংসদে সপ্তাহের শেষ দিকে বিমান টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী-২ আসনের বিএনপি সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করেন। পরে বিরোধীদলীয় সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানও এতে সমর্থন জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জয়নুল আবদিন ফারুক বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার যারা যাতায়াত করেন, তাদের টিকিটের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। সাধারণ দিনে ২,৮০০ বা ৩,০০০ টাকার টিকিট বৃহস্পতিবার ১০,০০০ টাকায় পৌঁছে যায়। তিনি এই অন্যায্য মূল্যবৃদ্ধি বন্ধের আহ্বান জানান। মুজিবুর রহমান বলেন, বিমান টিকিটের ওপর চলমান জুলুম বন্ধ হওয়া উচিত এবং তিনি আগেও এ বিষয়ে নোটিস দিয়েছিলেন কিন্তু কোনো সমাধান হয়নি।

ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, সংসদ সদস্যরা যেন যথাযথ বিধি মেনে নোটিস দেন, যাতে এসব জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা যায়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।