Web Analytics
আমেরিকা ও ইসরাইলের হামলার ১৮ দিন পর ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত আমেরিকার স্থাপনায় পাল্টা হামলা চালাচ্ছে। এই প্রেক্ষাপটে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান ও সেক্রেটারি আলি লারিজানি সোমবার মুসলিম দেশগুলোর উদ্দেশে ছয় দফা খোলা চিঠি প্রকাশ করেন। চিঠিতে তিনি মুসলিম বিশ্বকে আহ্বান জানান, আমেরিকা ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধে ইরানের পাশে দাঁড়াতে। তিনি বলেন, আমেরিকা মুসলিম দেশের নির্ভরযোগ্য অংশীদার নয় এবং ইসরাইল মুসলমানদের শত্রু।

আরবি ভাষায় লেখা এই চিঠিকে আংশিক তিরস্কার, আংশিক ধর্মতাত্ত্বিক অভিযোগ এবং আংশিক কৌশলগত আবেদন হিসেবে দেখা হচ্ছে। লারিজানি অভিযোগ করেন, আমেরিকা ও ইসরাইল ইরানকে বিভক্ত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং তাদের আগ্রাসনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলি খামেনি, সাধারণ নাগরিক ও সামরিক কর্মকর্তারা নিহত হয়েছেন। তিনি মুসলিম সরকারগুলোর সমালোচনা করে বলেন, তারা ইরানের পাশে দাঁড়ায়নি এবং নবী মুহাম্মদের (সা.) শিক্ষার প্রতি অবিচল নয়।

লারিজানি মুসলিম দেশগুলোকে ইসলামি বিশ্বের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে আহ্বান জানান এবং বলেন, ঐক্যবদ্ধ ইসলামি উম্মাহই নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।