Web Analytics
ঢাকার দক্ষিণখানের আশকোনা এলাকায় ভাড়া বাসা থেকে মিরসরাইয়ের গৃহবধূ শিরিনা আক্তারের (২৩) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আশকোনার ৫৫০ নম্বর বাড়ির একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্বামী ওহিদুর রহমান অন্তরকে (৩১) আটক করা হয়েছে। শিরিনা স্বামীর সঙ্গে ওই বাসায় থাকতেন।

পুলিশ জানায়, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় শিরিনার লাশ ঝুলছিল। কক্ষের দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দক্ষিণখান থানা পুলিশ রাতে ঘটনাটি নিশ্চিত করে।

শিরিনার স্বজনদের অভিযোগ, স্বামীর পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তাদের দাবি, বুধবার রাতেও শিরিনা ও অন্তরের মধ্যে ঝগড়া হয়েছিল এবং আগের শুক্রবার অন্তরের পরিবারের লোকজন শিরিনার গ্রামের বাড়িতে হামলা চালিয়েছিল। এসআই জামিল হোসেন বলেন, শিরিনার গলায় ইউ আকৃতির দাগ ছিল, তবে শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।