Web Analytics
বিএনপি নেতাদের গুম ও বিচারবহির্ভূত হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান এবং লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদকে ১০ আগস্ট ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেয়।

প্যানেলের অন্য সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর শাইখ মাহদী; তাঁর সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম, ফারুক আহাম্মদসহ অন্যরা। মাহদী মামলাগুলোর অগ্রগতি তুলে ধরে দুই আসামির বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করেন, যা আদালত মঞ্জুর করে।

প্রসিকিউশন সূত্র অনুযায়ী, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর লক্ষ্মীপুরে আবদুল মান্নান, জহিরুল ইসলাম সুমন ও আসাদুজ্জামান বাবুলকে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। একই বছরের ২৭ নভেম্বর কুমিল্লার লাকসামে সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজ গুম হন। তদন্ত চলমান এবং এতে জিয়াউল আহসান ও তারেক সাঈদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে প্রসিকিউশন জানিয়েছে। তারা বর্তমানে অন্য মামলায় গ্রেপ্তার রয়েছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।