Web Analytics
মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে বাংলাদেশে নদী ও সাগরে ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা বুধবার দিবাগত মধ্যরাত থেকে শুরু হচ্ছে। নিষেধাজ্ঞাকে সামনে রেখে গভীর সাগর থেকে পটুয়াখালীর মহিপুর ও আলীপুর মৎস্যবন্দরে ফিরতে শুরু করেছেন উপকূলের জেলেরা। ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত ও কেনাবেচা নিষিদ্ধ থাকবে।

ঘাটে শেষ মুহূর্তের মাছ বিক্রি এবং ট্রলার ও জাল গুছিয়ে নেওয়ার ব্যস্ততা দেখা যাচ্ছে। জেলে, আড়তদার, মাছ ব্যবসায়ী, শ্রমিক, বরফকল ও পরিবহনসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ রয়েছে। কয়েকজন জেলে বলেন, মৌসুমের শুরুতে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় তারা ঋণের চাপে আছেন। তাঁদের দাবি, অধিকাংশ ইলিশের পেটে এখনো ডিম আসেনি এবং নিষেধাজ্ঞাকালে সংসার চালানো কঠিন হবে।

নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। জেলায় প্রায় ৭৯ হাজার নিবন্ধিত জেলের প্রত্যেককে ২৫ কেজি চাল দেওয়ার ব্যবস্থা আছে। উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও থানা পুলিশ যৌথভাবে নদী ও সাগরে নজরদারি চালাবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।