Web Analytics
অস্ট্রেলিয়ার সিডনি হারবারের পাশে অনুষ্ঠিত এক আলোক উৎসবে প্রায় ১০০টি ড্রোন আকাশ থেকে নিচে পড়ে যায়। বার্ষিক ‘ভিভিড সিডনি’ উৎসবের অংশ হিসেবে ‘স্টার-বাউন্ড ড্রোন শো’ চলাকালে এই ঘটনা ঘটে। ড্রোনগুলো পানিতে ও ঘাটের ওপর আছড়ে পড়ে ভেঙে যায়, যা উপস্থিত দর্শকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

যুক্তরাজ্যের প্রতিষ্ঠান ‘স্কাইম্যাজিক’ জানায়, বেতার তরঙ্গের পরিবেশে অপ্রত্যাশিত পরিবর্তনের কারণে ৮৯টি ড্রোন তাদের অবস্থানগত নির্ভুলতা হারায় এবং স্বয়ংক্রিয় জরুরি অবতরণ প্রক্রিয়া সক্রিয় হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রোনগুলো সিমেন্টের ম্যারিনায় আছড়ে পড়ার শব্দ দূর থেকেও শোনা যাচ্ছিল। স্কাইম্যাজিক দাবি করেছে, কোনো ড্রোনই নিরাপত্তা সীমানার বাইরে পড়েনি। আয়োজকরা দর্শকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

স্কাইম্যাজিক ও সরকারি সংস্থার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পরবর্তী প্রদর্শনীগুলো বাতিল করা হয়েছে। ১১ রাতব্যাপী ২২টি প্রদর্শনীতে ১ হাজার ড্রোন নিয়ে এই শো সাজানো হয়েছিল, যার উদ্বোধন হয়েছিল মাত্র এক দিন আগে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।