Web Analytics
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষের সময় প্রকাশ্যে অস্ত্র হাতে দেখা দুই যুবককে শনাক্ত করেছে পুলিশ। শনাক্ত দুইজনের নাম সিরাজ ও সাদেক। তাদের দুজনের বাড়ি পার্শ্ববর্তী মিরসরাই উপজেলায়। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার কর্মসূচি চলাকালে বিএনপির দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এ সময় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটে। সংঘর্ষের প্রভাব ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকাতেও ছড়িয়ে পড়ে।

ওই এলাকায় মহাসড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয় এবং কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে কয়েকজন যুবককে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায়। ভিডিও ভাইরাল হওয়ার পর মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়ায় এবং অস্ত্রধারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি ওঠে। সীতাকুণ্ড মডেল থানার তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, আজকের মধ্যেই অন্তত একজনকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।