Web Analytics
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালা নদীর মরা চানমিয়া খালী খাল সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের সঙ্গে কুখ্যাত করিম শরীফ বাহিনীর সদস্যদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোস্ট গার্ড অস্ত্র ও গোলাবারুদসহ বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক করেছে। শুক্রবার (১৫ মে ২০২৬) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ এ তথ্য জানান।

গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন কোকিলমনি যৌথভাবে ১৩ মে বিকাল থেকে ১৪ মে সন্ধ্যা পর্যন্ত দুই দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বনদস্যুরা গুলিবর্ষণ করলে কোস্ট গার্ড পাল্টা গুলি চালায় এবং তিনজনকে আটক করে। আটকরা বাগেরহাট ও ফরিদপুর জেলার বাসিন্দা। তাদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, একটি দেশীয় পিস্তল, ৪৯ রাউন্ড কার্তুজ, ১৮৭ রাউন্ড এয়ারগান গোলা, দুটি ওয়াকিটকি ও চারটি চার্জার উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুরে কোস্ট গার্ড আটক তিনজনকে শরণখোলা থানায় সোপর্দ করে। থানার ওসি জানান, তাদের বিরুদ্ধে মামলার কাজ চলছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।