পটুয়াখালীর মির্জাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৫ পিস ইয়াবাসহ এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার কাঁকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ গাবুয়া গ্রাম থেকে মো. আবুল বাশার (৩০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি কাঁকড়াবুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী ও স্থানীয় বাসিন্দা মো. আব্দুর রহিমের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, আবুল বাশার দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন এবং গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে মির্জাগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মির্জাগঞ্জ থানার ওসি জানান, আবুল বাশারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে পটুয়াখালী কারাগারে পাঠানো হয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।