Web Analytics
ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় সেখান থেকে আরও কর্মী সরিয়ে নিয়েছে রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছে, পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় অতিরিক্ত কর্মী প্রত্যাহার করা হয়েছে। রুশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শনিবার বুশেহর কেন্দ্র থেকে ১৯৮ জন কর্মী সরিয়ে নেওয়া হয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ধাপে ধাপে কর্মী প্রত্যাহার চলছে।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, সম্প্রতি এক হামলায় কেন্দ্রটির নিরাপত্তা বিভাগের এক কর্মী নিহত হয়েছেন এবং শকওয়েভ ও ধ্বংসাবশেষের আঘাতে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রোসাটম প্রধান আলেক্সেই লিখাচেভ বলেছেন, বুশেহর এলাকার পরিস্থিতি “সবচেয়ে খারাপ সম্ভাব্য অবস্থার” দিকে যাচ্ছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করেছেন, বুশেহর পারমাণবিক স্থাপনার কাছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুধু ইরান নয়, পুরো উপসাগরীয় অঞ্চলের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।