Web Analytics
সাভারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাসুদুর রহমানকে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে। এর আগে একই অভিযোগে সাভার থানার ওসিসহ চার কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছিল। সোমবার অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) রাজিব মিনা স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে পরিদর্শক মাসুদুর রহমান ও তার টিমের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। সম্প্রতি এই টিমের এসআই জেরিন সুলতানা ও কনস্টেবল আবদুল্লাহ আল মাসুমকে স্থানীয় মাদক সম্রাট শামীম আটক করে মারধর করে, পরে ক্ষমা চেয়ে ছেড়ে দেয়। এছাড়া আশুলিয়ার বুড়ীর বাজার এলাকায় মাসোহারা আনতে গিয়ে গাঁজা ব্যবসায়ী পারভীন ও তার মেয়ে মুক্তির লোকজনের হামলায় অধিদপ্তরের কর্মী আহত হন।

এছাড়া সাভারের পালোয়ান পাড়ায় মাদক সম্রাট শামীমের এলাকায় দুই টেলিভিশন সাংবাদিককে পিটিয়ে ও কুপিয়ে আহত করার ঘটনাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যা এলাকায় মাদকবিরোধী কার্যক্রমের উত্তেজনা বাড়িয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।