Web Analytics
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইয়ের সময় রিকশা থেকে পড়ে স্কুলশিক্ষিকা রনজিনা পারভীনের মৃত্যুর ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মোশাররফ হোসেন পনি ও তার সহযোগী সেড্রিক। র‌্যাবের দাবি, ছিনতাইয়ে ব্যবহৃত ইয়ামাহা আর-১৫ মডেলের একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে মোহাম্মদপুরে র‌্যাব-২ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তেজগাঁও থানার পূর্ব তেজতুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে পনি, সেড্রিক ও মোটরসাইকেলটি আটক করা হয়। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলের মালিক রাকিব জিজ্ঞাসাবাদে বলেছেন, ঘটনার দিন বাইকটি পনির হেফাজতে ছিল। রনজিনার স্বামী আব্দুল মতিনও উদ্ধার হওয়া মোটরসাইকেলটিকে ছিনতাইয়ে ব্যবহৃত যান হিসেবে শনাক্ত করেছেন বলে র‌্যাব দাবি করেছে।

তবে সিসিটিভি ফুটেজে নীল রঙের মোটরসাইকেল দেখা গেলেও র‌্যাবের প্রকাশিত উদ্ধার করা বাইকটি সাদাকালো হওয়ায় প্রশ্ন উঠেছে। পনি নিজেকে নির্দোষ দাবি করে এই রঙের পার্থক্যের কথা বলেন। র‌্যাব জানায়, তাকে মূল আসামি নয়, সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।