Web Analytics
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি শত্রুপক্ষের যেকোনো সম্ভাব্য হুমকির জবাবে ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারদের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশনা দেন বলে শনিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে।

বৈঠকে খামেনি শত্রুপক্ষের বিরুদ্ধে শক্তিশালী মোকাবিলার জন্য ‘বুদ্ধিদীপ্ত যুদ্ধপ্রস্তুতি’ বজায় রাখার ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, সর্বোচ্চ পর্যায়ের প্রতিরোধক্ষমতা নিশ্চিতের অন্যতম শর্ত হলো এই প্রস্তুতি। তিনি বলেন, শত্রুরা আবার সামরিক বা সন্ত্রাসী হামলা চালালে ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী ও ইরানি জাতিই নির্ধারণ করবে হামলার সমাপ্তি কখন এবং কীভাবে হবে।

এর আগে শনিবার মোজতবা খামেনির এক্স অ্যাকাউন্টের একটি পোস্টে জানানো হয়, তিনি সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন। পোস্টে বলা হয়, বৈঠকে তিনি গুরুত্বপূর্ণ কৌশলগত নির্দেশনা দিয়েছেন এবং এসব নির্দেশনা শিগগিরই প্রকাশ করা হবে। প্রতিবেদনের সূত্র হিসেবে আলজাজিরার নাম উল্লেখ করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।