Web Analytics
গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য শনিবার ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ শুরু করেছে। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশ শেষে সকাল ৮টা ২০ মিনিটে গাড়িবহর যাত্রা শুরু করে। কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

সকাল সাতটায় দক্ষিণ গেটে আনুষ্ঠানিক সমাবেশ শুরু হয় এবং সেখানে বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে ৬ শতাধিক গাড়ি যাত্রা করবে এবং পথে প্রায় দেড় হাজার গাড়ি বহরে যুক্ত হবে। প্রায় সোয়া চারশ কিলোমিটার সড়কজুড়ে ১৯ জেলার নেতাকর্মীদের শোডাউনের প্রস্তুতির কথাও জানানো হয়েছে।

বহরটি নাওডোবা, ফকিরহাট, খুলনা মহানগর, ফুলতলা, যশোর ও ঝিনাইদহে পথসভা করবে। রাত সাড়ে ৮টায় কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী জনসভার মাধ্যমে কর্মসূচি শেষ হওয়ার কথা। ১১ দলীয় ঐক্য এর আগে ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ করেছিল।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।