Web Analytics
ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির তীব্র সমালোচনা করেছেন ব্রাজিল প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। শনিবার আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, বার্সেলোনায় প্রগতিশীল নেতাদের এক সম্মেলনে বক্তৃতাকালে লুলা বলেন, একজন প্রেসিডেন্টের টুইট যদি কেবল হুমকি দেয় ও যুদ্ধ ঘোষণা করে, তবে মানুষ শান্তিতে ঘুমাতে বা সকালে নিশ্চিন্তে জেগে উঠতে পারে না।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে ব্যর্থতার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যদের পথ পরিবর্তনের সময় এসেছে। লুলার বক্তব্যে আন্তর্জাতিক শান্তি রক্ষায় বড় শক্তিগুলোর ভূমিকা নিয়ে হতাশার প্রতিফলন দেখা যায়।

তার এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা ও বড় শক্তিগুলোর ভূমিকা নিয়ে বৈশ্বিক উদ্বেগ বাড়ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।