Web Analytics
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শিক্ষকসহ তিনজন আহত হয়েছেন। শহীদ আবরার ফাহাদ ও নূর হোসেন হলের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটির জেরে এ সংঘর্ষ শুরু হয়। পরে দুই হলের শিক্ষার্থীরা টিএসসির সামনে জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের পর নূর হোসেন হলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে, ফলে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে বিশ্ববিদ্যালয় এলাকার স্বাভাবিক চলাচল ব্যাহত হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান জানান, দুই পক্ষের সংঘর্ষ আপাতত থামানো হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।