Web Analytics
একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকের আমানতকারীদের ২০২৪ ও ২০২৫ সালের জন্য বার্ষিক ৪ শতাংশ হারে মুনাফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত জানিয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর প্রশাসকদের কাছে চিঠি পাঠায়। এর আগে মুনাফা স্থগিত রাখার সিদ্ধান্তে আমানতকারীদের মধ্যে ক্ষোভ দেখা দিলে বাংলাদেশ ব্যাংক তা পুনর্বিবেচনা করে নতুন নির্দেশনা জারি করে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেগুলেশন ডিপার্টমেন্টের নির্দেশনায় বলা হয়েছে, ইসলামী ব্যাংক কোম্পানির গঠন ও সম্প্রসারণসংক্রান্ত রেগুলেশন প্রক্রিয়ার অংশ হিসেবে নির্দিষ্ট মেয়াদি আমানতের মুনাফা স্থগিত রাখার পূর্বের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়েছে। আমানতকারীদের আবেদন এবং ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত ব্যক্তিগত (অপ্রাতিষ্ঠানিক) আমানতের ওপর বার্ষিক ৪ শতাংশ হারে মুনাফা প্রযোজ্য হবে।

ব্যাংকগুলোকে ২০২৫ সালের শেষ কর্মদিবসের ভিত্তিতে আমানত স্থিতি পুনরায় হিসাব করে তিন কর্মদিবসের মধ্যে সংশোধিত বিবরণী কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হবে। নির্ধারিত হারের চেয়ে বেশি মুনাফা পাওয়া গেলে অতিরিক্ত অংশ ভবিষ্যৎ মুনাফার সঙ্গে সমন্বয় করা হবে, আর যেসব আমানতের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত প্রযোজ্য নয়, সেখানে পূর্বের নির্দেশনা বহাল থাকবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।