Web Analytics
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের মধ্যে শুক্রবার সকালে তেহরানে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যে পার্লামেন্টারি সহযোগিতা, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে মতবিনিময় হয়।

ইরান সফরকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি শহীদ আয়াতুল্লাহ খামেনীর দাফন ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে ইরানে অবস্থান করছেন।

বাংলাদেশের প্রতিনিধিদলে রয়েছেন একাধিক সংসদ সদস্য ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৃহস্পতিবার তারা তেহরানে পৌঁছালে ইরানের ইসলামি পরামর্শ পরিষদের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবায়েই তাদের স্বাগত জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।