Web Analytics
পবিত্র ঈদুল ফিতরের টানা সাতদিনের ছুটি শেষে বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলের মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। সোমবার বিকাল থেকে দক্ষিণাঞ্চলের নৌবন্দর ও বাস টার্মিনালে কর্মস্থলমুখী মানুষের ভিড় বাড়তে থাকে। যারা আগাম টিকিট সংগ্রহ করেছিলেন তারা তুলনামূলক স্বস্তিতে যাত্রা করলেও, টিকিট না পাওয়ায় অনেকেই অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প পথে ঢাকার উদ্দেশে রওনা দেন। সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঈদপরবর্তী বিশেষ ফ্লাইটও বরিশাল বিমানবন্দর ত্যাগ করে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটি) জানায়, সোমবার রাতে বরিশাল নৌবন্দর থেকে ১০টি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়, যাতে প্রায় ৬০-৭০ হাজার যাত্রী ছিলেন। মঙ্গলবার আরও ছয়টি লঞ্চ ঢাকার উদ্দেশে রওনা দেয়। যাত্রী চাপ বাড়লে লঞ্চের সংখ্যা বাড়ানো হবে বলে জানানো হয়েছে। এবার ভাড়া নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব হাসান সোমবার বন্দর পরিদর্শন করে জানান, এবার ঈদযাত্রায় দুর্ভোগ ছিল সবচেয়ে কম এবং নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়া নেওয়া হয়েছে। বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বাস মালিকদের সঙ্গে বৈঠক করে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া রোধে পদক্ষেপের আহ্বান জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।