Web Analytics
টানা ভারি বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। ৫ আগস্ট বুধবার সকাল ৯টায় লালমনিরহাটের তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। মঙ্গলবার রাত থেকে দ্রুত পানি বাড়তে থাকায় নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে ভয়াবহ বন্যার আশঙ্কা ও উদ্বেগ তৈরি হয়েছে।

পাউবো ও স্থানীয় সূত্র জানায়, ভারতের উজানে কয়েক দিন ধরে ভারি বৃষ্টিপাতের কারণে নদীতে প্রবাহ বেড়েছে। চরাঞ্চলের রাস্তাঘাট ও ফসলি জমি তলাতে শুরু করেছে এবং লালমনিরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে অনেক স্থানে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা ও ভেলা। পানিবন্দি পরিবারগুলো গৃহপালিত পশু, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের নিয়ে ভোগান্তিতে রয়েছে; সাপ ও বিষাক্ত পোকামাকড়ের উপদ্রবও দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও নদীতীরের উঁচু সড়ক পানির চাপে ঝুঁকিতে পড়েছে। ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী পানির বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহের তথ্য নিশ্চিত করেছেন। লালমনিরহাট পাউবোর নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার রায় নদীতীরবর্তী ও চরাঞ্চলের মানুষকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা দিয়েছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।