বাফুফের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগের নতুন আসর। উদ্বোধনী দিনে দেশের পাঁচটি ভিন্ন ভেন্যুতে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি মাঠে বেলা ২টা ৪৫ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান শেষে বেলা ৩টায় ম্যাচ শুরু হবে।
ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিস এফসির প্রতিপক্ষ নতুন দল চট্টগ্রাম সিটি। গাজীপুরে বাংলাদেশ পুলিশ এফসি খেলবে রহমতগঞ্জের বিপক্ষে। চাঁদপুরে ফকিরেরপুলের প্রতিপক্ষ ওয়ান্ডারার্স, গোপালগঞ্জে ব্রাদার্স ইউনিয়ন মুখোমুখি হবে সিটি ক্লাবের এবং মানিকগঞ্জে ঢাকা আবাহনী খেলবে পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে।
আগামীকাল গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস খেলবে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে। ২৫ সেপ্টেম্বর চাঁদপুরে ফকিরেরপুলের বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। জাতীয় দলের ক্যাম্পে থাকা নয় ফুটবলারকে ফেরত চেয়ে বাফুফেকে চিঠি দিলেও সাড়া পায়নি মোহামেডান। ক্লাবটি ২৫ ও ২৯ সেপ্টেম্বরের প্রথম দুটি ম্যাচ পিছিয়ে দিতে বাফুফেকে চিঠি দেওয়ার কথা জানিয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।