Web Analytics
ইয়াং উইমেন ফর ডেভলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট (ওয়াইডব্লিউডিআরসি) ও আরও পাঁচটি সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশের শিশু টিকাদান কার্যক্রমের অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবারের সভায় জানানো হয়, সরকারি গাফিলতি, টিকা সরবরাহে বিঘ্ন, মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীর সংকট, আন্তর্জাতিক সহায়তা হ্রাস এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সেবার সীমিত পৌঁছানোর কারণে প্রায় চার লাখ শিশু পূর্ণ টিকা থেকে বঞ্চিত হয়েছে এবং প্রায় সত্তর হাজার শিশু একটিও টিকা পায়নি।

বক্তারা সতর্ক করেন যে হামসহ প্রতিরোধযোগ্য রোগের পুনরুত্থান ঘটছে এবং শিশু মৃত্যুর ঝুঁকি বাড়ছে। গবেষণায় দেখা গেছে, টিকাদান কার্যক্রম স্বাভাবিক থাকলে প্রতিবছর প্রায় ৯৪ হাজার শিশুর জীবন রক্ষা সম্ভব, যা বর্তমানে হুমকির মুখে। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়াইডব্লিউডিআরসির নির্বাহী চেয়ারম্যান সুলতানা নুসরাত আফরোজ এবং অন্যান্য সংগঠনের প্রতিনিধিরাও বক্তব্য দেন।

সভা থেকে সরকারকে ছয় দফা দাবি জানানো হয়, যার মধ্যে রয়েছে বাজেট বৃদ্ধি, টিকা সরবরাহ ও সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন, দক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ, প্রান্তিক এলাকায় বিশেষ ক্যাম্পেইন, জনসচেতনতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় জোরদার করা।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।