Web Analytics
প্রায় দুই যুগ আগে লেখা এবং ২০১৬ সালে রেকর্ড করা ‘তোমাকে দেখা মানে’ গানটি অবশেষে প্রকাশিত হয়েছে। ২০ আগস্ট শুভেন্দু দাস শুভর ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায়। এর মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করেছেন দুই সহোদর সংগীতশিল্পী অটামনাল মুন ও শুভেন্দু দাস শুভ।

গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন অটামনাল মুন; তিনি স্টিল স্ট্রিং গিটারও বাজিয়েছেন। মিউজিক কো-প্রডাকশন ও নাইলন গিটারে ছিলেন শুভেন্দু দাস শুভ। মিক্স ও মাস্টারিং করেছেন ইফতেখায়রুল আলম শুভ এবং ভিডিও প্রযোজনায় ছিলেন সাঈফ হোসাইন।

গানটি প্রথম সৃষ্টি হয় ২০০২ সালে এবং সে সময় অটামনাল মুনের মুখে এটি শোনেন শুভেন্দু। পরে ২০১৬ সালে দুই ভাই যৌথভাবে রেকর্ডিং শেষ করেন। তাদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিনের আবেগ ও স্মৃতিজড়ানো গানটিকে নিখুঁতভাবে উপস্থাপনের চেষ্টা থেকেই প্রকাশে সময় লেগেছে। মুন গানটিকে তাঁর প্রিয় সৃষ্টিগুলোর একটি বলেছেন, আর শুভেন্দুর মতে এটি স্মৃতি, সময় ও ভালোবাসার সঙ্গে মিশে থাকা একটি পুরোনো অধ্যায়ের মতো।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।