Web Analytics
এক মাস ২২ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলাখনিতে শনিবার সকাল থেকে পাথর উত্তোলন কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। ভূগর্ভ থেকে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেটের মজুত শেষ হয়ে যাওয়ায় ৫২ দিন আগে কার্যক্রম বন্ধ ছিল। নতুন বিস্ফোরক দ্রব্য আমদানি ও সরবরাহের পর শনিবার থেকে উত্তোলন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. আমজাদ হোসেন।

খনিতে ইতিমধ্যে ৮৮ মেট্রিক টন অ্যামোনিয়াম নাইট্রেট পৌঁছেছে, যা দিয়ে আড়াই মাস পাথর উত্তোলন চলবে। মোট ৩০০ মেট্রিক টনের চাহিদা দেওয়া হয়েছে, বাকিগুলো পর্যায়ক্রমে আসবে। অতীতে বিস্ফোরক সংকট, সংরক্ষণ সমস্যা ও যান্ত্রিক ত্রুটির কারণে খনির কার্যক্রম একাধিকবার বন্ধ ছিল।

দেশের একমাত্র ভূগর্ভস্থ পাথরখনি মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি ২০০৭ সালের মে মাসে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। বর্তমানে প্রায় ৭৫০ শ্রমিক তিন শিফটে কাজ করছেন এবং ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসির সঙ্গে চুক্তি অনুযায়ী প্রতিদিন গড়ে সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করা হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।