Web Analytics
পরিপূর্ণ সংস্কার এড়িয়ে সরকার আংশিক সংস্কার করছে—এ অভিযোগে বিরোধী দল বৃহস্পতিবার জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে। জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল উত্থাপন পর্বে তারা সংসদ ত্যাগ করে। আইনপ্রণয়ন কার্যক্রম শুরুর আগে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে বিরোধী দলীয় সদস্য ডা. শফিকুর রহমান এ বিষয়ে কথা বলেন।

ডা. শফিকুর রহমান জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ এবং সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি নিয়ে বক্তব্য দেন। সংবিধান সংস্কার পরিষদ গঠন না হওয়ায় তিনি কঠোর সমালোচনা করেন। পরে নির্ধারিত দুটি বিল উত্থাপনে বিরোধী দল অংশ নেবে না জানিয়ে তিনি ওয়াকআউট করেন। বিরোধী দল রাত ৮টা ৬ মিনিটে সংসদ থেকে বেরিয়ে যায়।

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশ ১২ মার্চ সংসদে উপস্থাপিত হয় এবং অনুমোদন বা অননুমোদনের সময়সীমা ছিল ১০ এপ্রিল। ১৬টি অধ্যাদেশ সময়মতো বিলে রূপ না নেওয়ায় কার্যকারিতা হারায়, আর সাতটি রহিত করা হয়। ৩ আগস্ট গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের এবং ১০ আগস্ট মানবাধিকার কমিশন আইনের খসড়া অনুমোদন করে মন্ত্রিসভা। খসড়াগুলো নিয়ে মানবাধিকারকর্মী, রাজনৈতিক দলসহ বিভিন্ন পক্ষ উদ্বেগ জানিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।