Web Analytics
কুইনিপিয়াক ইউনিভার্সিটির এক জরিপে যুক্তরাষ্ট্রের প্রায় তিন-চতুর্থাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক জানিয়েছেন, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে বলে তারা উদ্বিগ্ন। ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রজুড়ে পরিচালিত জরিপে ১ হাজার ২০২ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন। এতে ৭৩ শতাংশ উত্তরদাতা এআইয়ের সম্ভাব্য হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

জরিপে অংশ নেওয়াদের মধ্যে ৩৮ শতাংশ নিজেদের অত্যন্ত উদ্বিগ্ন এবং ৩৫ শতাংশ কিছুটা উদ্বিগ্ন বলে উল্লেখ করেছেন। অন্যদিকে, ২৫ শতাংশ বলেছেন যে এ বিষয়ে তারা উদ্বিগ্ন নন। এআই নিয়ন্ত্রণের পক্ষেও উল্লেখযোগ্য সমর্থন পাওয়া গেছে; ৮৬ শতাংশ মনে করেন, প্রযুক্তির উন্নয়ন কিছুটা ধীর হলেও এআই কোম্পানিকে স্বাধীন নিরাপত্তা মানদণ্ড পূরণে বাধ্য করা উচিত।

এআই কোম্পানিগুলোর শীর্ষ নেতাদের প্রতি আস্থার ঘাটতির কথাও উঠে এসেছে জরিপে। ৭৪ শতাংশ উত্তরদাতা বলেছেন, এসব প্রতিষ্ঠানের নেতাদের ওপর তাদের সামান্য বা কোনো আস্থা নেই। এছাড়া ৫৩ শতাংশ মার্কিনি মনে করেন, দৈনন্দিন জীবনে এআই উপকারের চেয়ে বেশি ক্ষতি করবে। জরিপটির সম্ভাব্য ভুলের সীমা প্লাস বা মাইনাস ৩ দশমিক ৫ শতাংশ পয়েন্ট।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।