Web Analytics
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, অগ্নিঝরা জুলাই আন্দোলনে আলেম সমাজের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। তিনি রোববার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে ‘জুলাইয়ের অগ্নিঝরা দিনগুলোতে উলামায়ে কেরামের অবদান’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন।

ড. খালিদ হোসেন জানান, জুলাই বিপ্লব-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনে ব্যস্ত থাকায় ক্ষমতার স্বাদ নিতে পারেনি। তিনি বলেন, সেই সরকারের জারিকৃত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি বর্তমান সরকার বাতিল করেছে, যার মধ্যে গুম কমিশন, দুদক ও মানবাধিকার সম্পর্কিত অধ্যাদেশও ছিল। এতে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়েছে বলে তিনি মন্তব্য করেন এবং ভবিষ্যতে কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মাওলানা আব্দুল হালিম ও মাওলানা যাইনুল আবেদীনসহ বক্তারা আলেম সমাজের ঐক্যের ওপর গুরুত্ব দেন এবং দ্বীন কায়েমের মাধ্যমে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।