Web Analytics
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী ১৬ এপ্রিল ২০২৬ তারিখে সংসদে জানান, সরকারি শূন্যপদ পূরণের জন্য ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি পৃথক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ হাজার ৮৭৯টি পদ ছয় মাসে, ৪ হাজার ৪৫৯টি এক বছরে এবং ৩ হাজার ১১০টি পদ পাঁচ বছরের মধ্যে পূরণ করা হবে।

তিনি আরও জানান, অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগে নিয়োগ কার্যক্রমের সর্বশেষ তথ্য সংগ্রহ ও অগ্রগতি জানতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে চিঠি পাঠানো হয়েছে। সর্বশেষ ‘স্ট্যাটিস্টিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৪’ অনুযায়ী দেশে মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে ১ম–৯ম গ্রেডে ৬৮,৮৮৪টি, ১০ম–১২তম গ্রেডে ১,২৯,১৬৬টি, ১৩তম–১৬তম গ্রেডে ১,৪৬,৭৯৯টি, ১৭তম–২০তম গ্রেডে ১,১৫,২৩৫টি এবং অনারারি ও চুক্তিভিত্তিক ৮,১৩৬টি পদ রয়েছে।

সরকার জানিয়েছে, স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে প্রায় পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের লক্ষ্যে কাজ চলছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।