Web Analytics
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরাইলে হামলা জোরদার করেছে। মিসগাভ আম, তেশুবা ও গাদসহ কয়েকটি ইসরাইলি বসতি ধ্বংস হয়ে গেছে। ভয়াবহ পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে মারগালিওটের মেয়র কান্নায় ভেঙে পড়েন। বুধবার স্থানীয় কাউন্সিল প্রধানেরা সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন, যেখানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জুমে যোগ দিয়ে বাসিন্দাদের এলাকা না ছাড়তে অনুরোধ জানান।

বৈঠকে মেয়র আভিচাই স্টার্ন অভিযোগ করেন, সীমান্তবর্তী জনপদগুলোতে সরকার কোনো সহায়তা দিচ্ছে না এবং ইসরাইলিদের ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তিনি নেতানিয়াহুর সরকারকে ‘বড় পরাজয়’ হিসেবে আখ্যা দিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এদিকে, হিজবুল্লাহ দাবি করেছে যে তারা গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে ৮২টি অভিযান চালিয়ে দুটি ট্যাংক ধ্বংস করেছে। দক্ষিণ লেবাননের কানতারা ও মিনিয়ারা শহরে উভয় পক্ষের মধ্যে তীব্র স্থলযুদ্ধ চলছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।