ইরান হরমুজ প্রণালি বন্ধের চেষ্টা করলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে বলে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ইরান যদি এই প্রণালি বন্ধ করতে চায়, তাহলে মার্কিন বাহিনী কঠোর জবাব দেবে। তিনি এটিকে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত অবস্থান হিসেবে উল্লেখ করেন।
ভ্যান্স পূর্ববর্তী এক সমঝোতার কথা উল্লেখ করে বলেন, চুক্তি অনুযায়ী ইরান যদি জাহাজে হামলা বন্ধ করে, যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নেবে। কিন্তু হামলা অব্যাহত থাকলে পাল্টা আঘাত করা হবে। তিনি আগের রাতে ঘটে যাওয়া এক হামলার প্রসঙ্গ টেনে ইরানকে সতর্ক করেন যে, তারা চাইলে নিয়ম মেনে চলতে পারে, নইলে একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
ভ্যান্স আরও জানান, যতক্ষণ না ইরান নৌপথ উন্মুক্ত রাখছে এবং জাহাজে হামলা বন্ধ করছে, ততক্ষণ যুক্তরাষ্ট্রের এই ব্যবস্থা অব্যাহত থাকবে।