Web Analytics
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জৈষ্ঠপুরা ওয়াসার পাশের আঠারো মোরা এলাকায় নির্মাণাধীন পাহাড়ি সড়কে ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি স্কেভেটর ভাঙচুর এবং মালামাল তছনছের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, গত ১ নভেম্বর ভোররাতে জৈষ্ঠপুরা-ভানদালজুরি-সরফভাটা-গুদামঘর সড়কের ১৮ মোরা অংশে এ ঘটনা ঘটে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জালাল আহমেদ সুমন বোয়ালখালী থানায় অভিযোগ করেছেন। তিনি বলেন, নির্মাণকাজ শুরুর পর থেকে অজ্ঞাত ব্যক্তিরা বিভিন্ন মাধ্যমে চাঁদা দাবি ও হুমকি দিয়ে আসছিল। চাঁদা না দেওয়ায় স্কেভেটর ভাঙচুর, বিভিন্ন যন্ত্রাংশ খুলে নেওয়া এবং মালামাল তছনছ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এতে তার প্রতিষ্ঠান ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বলেও জানান তিনি।

সড়ক নির্মাণের কাজটি প্রতিষ্ঠানটি পেয়েছে এবং গত ২৬ সেপ্টেম্বর চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এরশাদুল্লাহ আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেন। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নির্মাণাধীন সড়কে পুলিশি টহল জোরদার করা হয়েছে। জড়িত চাঁদাবাজ ও দুর্বৃত্তদের শনাক্তে আইনগতভাবে কাজ চলছে বলে তিনি জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।