জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার লিভারজনিত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে চেন্নাইয়ের ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে নেওয়া হয়েছিল। তাঁর বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ রক্তচাপ কমে গেলে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি।
পরিবার সূত্রে জানা যায়, প্রথমে জ্বরে আক্রান্ত হওয়ার পর কারিনার শরীরে সংক্রমণ ধরা পড়ে। পরে হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতায় তাঁর লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ভারতে নেওয়া হয়।
কারিনা কায়সার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজস্ব কনটেন্ট তৈরি ও অভিনয়ের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় মুখ ছিলেন। সাম্প্রতিক সময়ে তিনি অভিনয় ও চিত্রনাট্য লেখায় মনোযোগী ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।