Web Analytics
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্প্রতি সরকারের সেই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে, যেখানে সুপ্রিম কোর্ট সচিবালয়ে পদায়িত বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রত্যাহার এবং সচিবালয়ের কার্যক্রম কার্যত বাতিল করা হয়েছে। বুধবার দলটির আইন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা স্বাক্ষরিত এক বিবৃতিতে এনসিপি জানায়, এই পদক্ষেপ বিচার বিভাগের স্বাধীনতা, ক্ষমতার পৃথকীকরণ এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক চেতনার পরিপন্থী। দলটি অবিলম্বে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে চার দফা দাবি উপস্থাপন করেছে।

বিবৃতিতে বলা হয়, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত রাখা এবং সাংবিধানিক ভারসাম্য নিশ্চিত করা। এনসিপি সতর্ক করে জানায়, বিচার বিভাগকে যদি নিজস্ব প্রশাসনিক কাঠামো ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থেকে বঞ্চিত করা হয়, তবে স্বাধীন বিচার বিভাগের ধারণা কাগুজে ঘোষণায় পরিণত হবে। নির্বাহী নিয়ন্ত্রণ ন্যায়বিচার, আইনের শাসন ও নাগরিক অধিকারের জন্য ক্ষতিকর বলে দলটি উল্লেখ করে।

এনসিপি বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং জানিয়েছে, এ বিষয়ে যে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ হস্তক্ষেপের বিরুদ্ধে তারা রাজনৈতিক, আইনগত ও গণতান্ত্রিকভাবে প্রতিবাদ অব্যাহত রাখবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।