Web Analytics
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে খুব শিগগিরই প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে। এরপর জোরপূর্বক ধর্মান্তর ঠেকাতে কঠোর আইন প্রণয়ন করা হবে। মঙ্গলবার বাঁকুড়ায় এক বৈঠকে তিনি এ ঘোষণা দেন। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে জমি কেনাবেচার ওপর নতুন আইনি বিধিনিষেধ আরোপের ইঙ্গিতও দেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, ‘এক দেশ, এক আইন’ লক্ষ্য বাস্তবায়নে আগে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে। পরে ধর্মান্তর ও জমি লেনদেন নিয়ন্ত্রণে আইন করা হবে। তবে জমি কেনাবেচা সংক্রান্ত সম্ভাব্য আইনে কী ধরনের বিধিনিষেধ থাকবে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। ধর্মান্তর ও জমি নিয়ে তাঁর বক্তব্য বিজেপির দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধিতে বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, সম্পত্তির উত্তরাধিকারসূত্রে হস্তান্তর এবং দত্তক গ্রহণের জন্য একক দেওয়ানি কাঠামোর কথা বলা হয়েছে। এতে ধর্মভিত্তিক ব্যক্তিগত আইনের বদলে এসব বিষয়ে সাধারণ আইন কার্যকর হবে। তবে সংবিধানে যেসব শ্রেণির জন্য ছাড় বা বিশেষ সুরক্ষার বিধান রয়েছে, সেগুলো বহাল থাকবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।