Web Analytics
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বলে স্থানীয় সূত্র দাবি করেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শুরু হওয়া ঘটনায় থানা থেকে অস্ত্র লুট এবং পুলিশের কয়েকটি গাড়িতে আগুন দেওয়ার অভিযোগও উঠেছে।

স্থানীয় সূত্রের ভাষ্য, গত ১০ ও ১৫ নভেম্বর নাশকতার অভিযোগে টুঙ্গিপাড়ায় কয়েকজনকে গ্রেপ্তার করে থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা থানা ঘেরাও করেন বলে অভিযোগ। পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয়দের দাবি, হামলাকারীদের ধাওয়ায় পুলিশ পিছু হটলে বিক্ষোভকারীরা থানার ভেতরে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। রাত ৮টা পর্যন্ত এলাকায় উত্তেজনা ছিল বলে জানানো হয়। পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি। ফলে হামলা, অগ্নিসংযোগ, ক্ষয়ক্ষতি, অস্ত্র লুট ও হতাহতের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।