Web Analytics
প্রধানমন্ত্রী তারেক রহমান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার দেওয়া বাণীতে তিনি বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল উপজীব্য এবং মানবতার কল্যাণও ধর্মের অন্যতম শিক্ষা। নিজ নিজ ধর্মীয় বিধান ও সংস্কৃতি চর্চার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রেখে সমাজে শান্তির পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ধর্ম যার যার হলেও রাষ্ট্র সবার এবং নিরাপত্তা পাওয়ার অধিকারও সবার। তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষকে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নিশ্চিন্তে ও নিরাপদে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান। হিন্দু ধর্মমতে জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসেন এবং ভক্তদের কল্যাণ, শত্রুর বিনাশ ও সৃষ্টির লালন করেন বলেও তিনি উল্লেখ করেন।

তারেক রহমান বলেন, অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবকে বিশেষ তাৎপর্য দিয়েছে। তিনি বলেন, ধর্মীয় উৎসব দেশের আবহমান ধর্মীয়, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য প্রকাশ করে এবং বিভিন্ন ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন দৃশ্যমান করে। ফ্যাসিস্টের বিতাড়নের পর বাংলাদেশ গণতন্ত্র ও পুনর্গঠনের পথে এগোচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।