Web Analytics
ইউরোপীয় ইউনিয়নের সাতটি দেশে পরিচালিত এক জরিপে দেখা গেছে, বেশির ভাগ ইউরোপীয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু নয়, বরং শত্রু হিসেবে দেখেন। ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, ইতালি, স্পেন, ডেনমার্ক ও পোল্যান্ডের এক হাজারের বেশি মানুষের অংশগ্রহণে পরিচালিত এই জরিপে ৫১ শতাংশ উত্তরদাতা ট্রাম্পকে ইউরোপের শত্রু বলেছেন, আর মাত্র ৮ শতাংশ তাকে বন্ধু হিসেবে দেখেছেন। প্রায় ৩৯ শতাংশ বলেছেন, তিনি না শত্রু, না মিত্র।

ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের হুমকির পর এই জরিপটি পরিচালিত হয়। ড্যানিশদের মধ্যে ৫৮ শতাংশ ট্রাম্পকে শত্রু বলেছেন। সাতটি দেশের ৪৪ শতাংশ মনে করেন, ট্রাম্প স্বৈরশাসকের মতো আচরণ করেন, আরও ৪৪ শতাংশ বলেন, তার কর্তৃত্ববাদী প্রবণতা রয়েছে। মাত্র ১০ শতাংশ মনে করেন, তিনি গণতান্ত্রিক নীতিগুলোকে সম্মান করেন।

যদিও ট্রাম্প বলপ্রয়োগের মাধ্যমে গ্রিনল্যান্ড দখলের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন, ইউরোপীয় দেশগুলো জানিয়েছে তারা তার পরবর্তী পদক্ষেপের বিষয়ে সতর্ক রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!