Web Analytics
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নতুন নিয়োগপ্রাপ্ত সদস্য হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক ড. শামীমা সুলতানা। রোববার বেলা তিনটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাঁকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া, কমিশনের অন্য সদস্য, সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা সুলতানাকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগের কথা জানানো হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর শপথ গ্রহণের তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি পিএসসির দুই সদস্য পদত্যাগ করেন। সাবেক সচিব মো. মহিউদ্দিন ১৫ অক্টোবর এবং বুয়েটের অধ্যাপক এম সোহেল রহমান ১৭ অক্টোবর রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেন; পরে তা গ্রহণ করা হয়। এতে ২০ সদস্যের কমিশনে সদস্যসংখ্যা ১৮ জনে নেমেছিল। শামীমা সুলতানার নিয়োগে সদস্যসংখ্যা এখন ১৯ জন। আগস্টে তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম দায়িত্ব ছাড়ার পর অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া চেয়ারম্যান হন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।