ইরানের দক্ষিণ হরমোজগান প্রদেশের মিনাবে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরাইলি বিমান হামলায় পাঁচজন ছাত্রী নিহত হয়েছে। শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানজুড়ে হামলা চালায় বলে আল জাজিরা জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, হামলাটি মিনাবের ওই বিদ্যালয়ে সংঘটিত হয়।
হামলার পর তেহরান পাল্টা আক্রমণ চালায়। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে নিশানা করেছে। বাহরাইন, কাতার, জর্ডান ও কুয়েতে হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব।
ঘটনাটি ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে এবং সামরিক সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে, যদিও চলমান অভিযানের বিস্তারিত তথ্য এখনো সীমিত।