Web Analytics
খুলনার গল্লামারী ব্রিজের সামনে রোববার রাত ৮টার দিকে সন্ত্রাসীদের গুলিতে আছিয়া বেগম নামে এক পথচারী নারী গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে আসা কয়েকজন সন্ত্রাসী রাসেল নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায়। রাসেল দৌড়ে একটি গলিতে পালিয়ে গেলে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে আছিয়া বেগমের হাতে লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, রাসেল বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে এবং তাকে লক্ষ্য করেই গুলি চালানো হয় বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে কোনো গুলির আলামত পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।