দেশব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে বিশেষ সাব-কমিটি গঠন ও কেন্দ্রীয় কমিটির কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করেছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ। বুধবার সকাল ১১টায় রাজধানীর খিলগাঁওয়ের জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সংগঠনের সভাপতি আল্লামা শায়েখ সাজিদুর রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।
নতুন বিশেষ সাব-কমিটির আহ্বায়ক হয়েছেন নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এবং সমন্বয়ক হয়েছেন মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। কমিটিতে কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা সদস্য হিসেবে রয়েছেন। মুফতী বশিরুল্লাহকে যুগ্ম মহাসচিব, মাওলানা আশেকুল্লাহকে সহকারী মহাসচিব এবং মুফতী সালাহউদ্দীনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
মাওলানা গাজী ইয়াকুব উসমানী ও মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমী সহকারী সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। মাওলানা আলী আজম ও মুফতী মাহফুজ হায়দার কাসেমীকে কেন্দ্রীয় কমিটির নতুন সদস্য করা হয়েছে। বৈঠকে খুলনা ও সিরাজগঞ্জের বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকল প্রাণ-আরএফএলকে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ এবং তা বাতিলের দাবি জানানো হয়। উপস্থিত নেতারা সাংগঠনিক কার্যক্রম জোরদার, কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।