Web Analytics
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, দেশে দুর্নীতি দূর করতে ডিজিটালাইজেশনের বিকল্প নেই। রোববার ঢাকায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ডিজিটাল অ্যাপ ‘ইউসিবি ওয়ান’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, সরকার “ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড” এবং “ওয়ান ডিজিটাল ওয়ালেট” ব্যবস্থার দিকে এগোচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী বছরের মধ্যে দেশের প্রতিটি নাগরিককে ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনা সম্ভব হবে।

তিনি বলেন, দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা, নীতিগত ঘাটতি ও পৃষ্ঠপোষকতাভিত্তিক সংস্কৃতির কারণে ব্যাংকিং খাত দুর্বল হয়ে পড়েছে। অন্তর্বর্তী সরকার পুনঃতফসিলের মাধ্যমে খেলাপি ঋণের হার ৩৫ শতাংশ থেকে ৩০ শতাংশে নামালেও প্রকৃত চিত্র আরও খারাপ হতে পারে। অনেক ব্যাংক ১০০ টাকা আমানতের বিপরীতে ৯৫ থেকে ১০০ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে, যা ঝুঁকিপূর্ণ। স্বল্পমেয়াদি আমানত দিয়ে দীর্ঘমেয়াদি ঋণ দেওয়াও বড় সমস্যা তৈরি করছে।

তিনি ব্যাংকিং খাতে তিনটি সংস্কারের ওপর জোর দেন—অতিরিক্ত চার্জ কমানো, আমানত সংগ্রহে উদ্ভাবনী প্রণোদনা চালু করা এবং ঝুঁকি ব্যবস্থাপনা পুনর্গঠন। তিনি বলেন, ঋণ অল্প কিছু প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকায় দারিদ্র্য ও বেকারত্ব বেড়েছে, যা অর্থনীতির জন্য উদ্বেগজনক।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।