Web Analytics
গণভোটের রায় বাস্তবায়নসহ আট দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শুরু হয়েছে। সকাল ৭টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। এর আগেই বিপুলসংখ্যক মানুষ মিছিল নিয়ে সেখানে উপস্থিত হন। বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ জোটের শীর্ষ নেতাদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

সকাল ৮টায় সমাবেশস্থল থেকে রংপুরের উদ্দেশে লংমার্চের গাড়িবহর যাত্রা শুরুর কথা। পথে গাজীপুরের ভোগড়া বাইপাস, টাঙ্গাইলের নগর জালফৈ বাইপাস রোড, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার মাটিডালির বিমান মোড় এবং গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা হবে। সন্ধ্যায় রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জনতার চাহিদা অনুযায়ী পথে বিভিন্ন স্থানে নেতারা দাঁড়িয়ে বক্তব্যও দিতে পারেন।

জামায়াত, এনসিপিসহ ১১ দলীয় ঐক্য কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজি বন্ধ। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, উত্তরাঞ্চলের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও যুক্ত হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।