Web Analytics
কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করা হবে। লাশগুলো পুড়ে বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। কক্সবাজার সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ জানান, ডিএনএ পরীক্ষার জন্য কক্সবাজারের হাসপাতালগুলোতে নমুনা সংগ্রহ করা হবে এবং প্রয়োজনে ঢাকা থেকে বিশেষজ্ঞ দল আনা হবে।

শনিবার সাত ঘণ্টার উদ্ধার অভিযান শেষে দুপুর ২টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিস ১০টি লাশ উদ্ধারের কার্যক্রম শেষ করে। ছয়জনের লাশ একই কক্ষে পাওয়া যায়; তারা ঘুমিয়ে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। অন্য চারজনের লাশ ওয়াশরুমে পাওয়া গেছে, যেখানে তাঁরা আগুন থেকে বাঁচতে আশ্রয় নিয়েছিলেন বলে ধারণা। ভবনে প্রচুর কাঠ ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

প্রশাসন রিসোর্টটিকে পরিত্যক্ত ঘোষণা করেছে এবং আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। বোর্ডার তালিকায় ১৮ অতিথির তথ্য থাকলেও ঘটনাস্থল থেকে ১০ লাশ পাওয়া গেছে; উদ্ধার হওয়া একজনের নাম তালিকার সঙ্গে মেলেনি। সাতজন চিকিৎসাধীন এবং চারজনকে চিকিৎসার জন্য বিমানে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।