Web Analytics
ইরান যুদ্ধের বিরোধিতা করায় পোপ চতুর্দশ লিওর প্রতি তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি পোপকে অপরাধ দমনে দুর্বল এবং পররাষ্ট্রনীতিতে ব্যর্থ বলে মন্তব্য করেন। এর আগে পোপ লিও ইরান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বলেছিলেন, এই যুদ্ধ সর্বশক্তিমান হওয়ার ভ্রান্ত ধারণা থেকে উদ্ভূত এবং শান্তি না এলে সভ্যতা ধ্বংসের মুখে পড়বে।

ট্রাম্পের যুদ্ধসংক্রান্ত বক্তব্যকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন পোপ, যা তিনি আন্তর্জাতিক ও নৈতিক প্রশ্ন হিসেবে দেখেন। এর জবাবে ট্রাম্প বলেন, তিনি এমন পোপ চান না যিনি ইরানের পারমাণবিক অস্ত্রকে মেনে নেন। তিনি আরও বলেন, পোপ লিওর উচিত নিজেকে সংশোধন করা, সাধারণ জ্ঞান ব্যবহার করা, উগ্র বামপন্থিদের তোষামোদ বন্ধ করা এবং রাজনীতির পরিবর্তে ধর্মীয় নেতৃত্বে মনোযোগ দেওয়া।

ট্রাম্প দাবি করেন, পোপ লিওর নির্বাচনে হোয়াইট হাউসের ভূমিকা ছিল এবং তার প্রেসিডেন্সি ছাড়া লিও ভ্যাটিকানে থাকতেন না।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।