Web Analytics
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিয়ে, কারামুক্ত ব্যক্তিদের সংবর্ধনা এবং জানাজায় ইসরাইলি বাহিনীর অভিযানের অভিযোগ উঠেছে। ফিলিস্তিনি সূত্রের মতে, সাম্প্রতিক এসব অভিযান উত্তর পশ্চিম তীরে বেশি কেন্দ্রীভূত হলেও রামাল্লা, আল-বিরেহ এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাতেও ছড়িয়ে পড়েছে। রামাল্লার উত্তর-পূর্বের আল-মুঘাইয়ির গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে অভিযান চালিয়ে বরকে কয়েক ঘণ্টা আটক রাখার পর মারধর করা হয় বলে অভিযোগ।

অভিযোগ অনুযায়ী, বরের কয়েকজন স্বজনকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। নারী ইসরাইলি সেনারা কনেকে লাঞ্ছিত করেন এবং তাঁর বিয়ের পোশাক তল্লাশি করেন বলেও ফিলিস্তিনি সূত্র দাবি করেছে। অনুষ্ঠানে একদল কিশোরের আতশবাজি ফোটানোর ঘটনাকে অভিযানের কারণ হিসেবে দেখায় ইসরাইলি বাহিনী। জেরিকোতে কারাগার থেকে মুক্তি পাওয়া এক ফিলিস্তিনির সংবর্ধনা অনুষ্ঠানে অভিযান চালিয়ে অতিথি অভ্যর্থনার বাড়িতে ভাঙচুর ও জিনিসপত্র ধ্বংসের অভিযোগও রয়েছে।

সিলওয়াদে ১৭ বছর বয়সী এক কিশোরের জানাজায়ও হামলার ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি দাবি করেছে, ওই কিশোর ইসরাইলি কারাগারে অনাহারে মারা যায়। জেনারেল অথরিটি ফর সিভিল অ্যাফেয়ার্স জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি ও তাদের সম্পত্তি লক্ষ্য করে ২১টির বেশি হামলা ও সহিংসতার ঘটনা ঘটিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।